প্রকাশ :: ... | ... | ...

জামালপুরে সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন,


সংযুক্ত ছবি

তদন্ত কমিটি ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জামালপুরে সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন, তদন্ত কমিটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতু ঈদে ঘুরতে আসা মানুষের ভারে ছিঁড়ে ও উল্টে গিয়ে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী। রোববার সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়। পাঁচ শিশুর পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুটি ভেঙে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন। ফায়ার সার্ভিস জানায়, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে শতাধিক মানুষ নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।জামালপুরে সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন, তদন্ত কমিটি ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জামালপুরে সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন, তদন্ত কমিটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতু ঈদে ঘুরতে আসা মানুষের ভারে ছিঁড়ে ও উল্টে গিয়ে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী। রোববার সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়। পাঁচ শিশুর পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুটি ভেঙে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন। ফায়ার সার্ভিস জানায়, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে শতাধিক মানুষ নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।