প্রকাশ :: ... | ... | ...

জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: শফিকুল ইসলাম মাসুদ


সংযুক্ত ছবি

জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: শফিকুল ইসলাম মাসুদ জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে ছাত্র শিবির আয়োজিত বাজেট নিয়ে তারুণ্যের ভাবনা আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান আকন্দ সরকারের উত্থাপিত বাজেটে তারুণ্যের ভাবনা প্রাধান্য না পাওয়ায় সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ যথেষ্ট নয়। এছাড়া জনপ্রিয়তা বাড়াতে সরকার মেগাপ্রজেক্ট হাতে নিয়ে রাষ্ট্রকে আরও ঋণগ্রস্ত করতে যাচ্ছে। বাজেট আলোচনায় দেশে চলমান ডেমোগ্রাফিক ডেভিন্টের ওপর গুরুত্বারোপ করেন শিবির সভাপতি নুরল ইসলাম সাদ্দাম। তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ আমলাদের জন্য বাজেটের বড় অংশ রাজনৈতিক নেতাদের পকেটে চলে যায়।