তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ জানানো হয় একটি চিঠির মাধ্যমে, যা ঢাকায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে মোদী লিখেছেন— নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন। এই জয় তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। 

মোদী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়বে— তিনি বলেন, “দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে।”

মোদী চিঠিতে লিখেছেন, তিনি তারেক রহমান, জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত