প্রকাশ :: ... | ... | ...

তিন ডিসি ও এক বিভাগীয় কমিশনারকে ‘প্রত্যাহার’


সংযুক্ত ছবি

তাদের প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের জায়গায় নতুন কাউকে দায়িত্বও দেওয়া হয়নি নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে মঙ্গলবার গভীর রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়। তাদের প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের জায়গায় নতুন কাউকে দায়িত্বও দেওয়া হয়নি।