প্রকাশ :: ... | ... | ...

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা


সংযুক্ত ছবি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৬ অক্টোবর শিশুটির বাবা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ৩ নভেম্বর শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হন।.অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর জজ আদালতের আইনজীবী আশিকুর রহমান।জামিন পাওয়ার পর শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আজ আদালতে হাজির হলে আদালত আমাকে জামিন দিয়েছেন।’মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ওই মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।.টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক.২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শিশুর বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করে।.মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় ও ভাঙচুরের মামলায় শিশুটির বাবাকে আত্মসমর্পণের নির্দেশ