প্রকাশ :: ... | ... | ...

দাবি তোলার আগে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে শিক্ষার্থীদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


সংযুক্ত ছবি

দাবিদাওয়া তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের যৌক্তিক হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব ধরনের দাবিদাওয়ার সময় সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিকেও মাথায় রাখা প্রয়োজন। সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শুধুমাত্র জিপিএ-৫ পেলেই জাতি উন্নত হয় না, কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। আগামীর পৃথিবী হচ্ছে এআই-নির্ভর। তাইওয়ানে সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মেধা-জ্ঞান-প্রযুক্তিনির্ভর পৃথিবীর সাথে এগিয়ে যেতে যে ধরনের জ্ঞান দরকার, তা অর্জন করতে হবে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। আমাদেরকে প্রযুক্তি শিখতে হবে। আমরা যেন সেই গবেষণাগুলো করি, যেন তরুণরা এগিয়ে আসতে পারে। কাজকর্ম ও চিন্তা-চেতনায় ঐক্য থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। আমরা সেই জাতি, যারা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দাবিদাওয়া প্রাসঙ্গিক। তবে দাবিদাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন যেন না হয়, দাবিদাওয়ার ক্ষেত্রে সরকারের আর্থিক বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।