প্রকাশ :: ... | ... | ...

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াতের মনোনয়ন উত্তোলন


সংযুক্ত ছবি

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন ছেড়ে দেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত এই আসনে বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলকে আবারও দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে দল।