প্রকাশ :: ... | ... | ...

বাংলাদেশের হকির মেয়েদের ইতিহাস


সংযুক্ত ছবি

উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ এশিয়ান গেমসে উঠেছে বাংলাদেশ। আগামীকাল শনিবার হংকং চায়নার বিপক্ষে অন্তত ড্র করলেই এশিয়ান গেমস হকির বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিত করবে লাল-সবুজ মেয়েরা, তবে হারলেও মিলবে এশিয়াডের টিকেট। ২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, উজবেকিস্তানের ৩; ১ ম্যাচে চাইনিজ তাইপের পয়েন্ট ১। শনিবার উজবেকিস্তান-তাইপের ম্যাচের ফলের উপর নির্ভর দ্বিতীয় দল। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পক্ষে গোল করেন শারিকা রিমন, কনা ও ম্যাচসেরা রিয়া আইরিন। বাংলাদেশ নারী জাতীয় হকি দলের এটি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। অভিষেক ম্যাচে গতকাল বৃহস্পতিবার চাইনিজ তাইপের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৫-৫ গোলে ড্র করেছিল। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছিলেন অধিনায়ক অর্পিতা পাল। অন্য দুই গোল করেছিলেন আইরিন রিয়া ও কনা।