প্রকাশ :: ... | ... | ...

বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ


সংযুক্ত ছবি

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামপুরায় বিটিভি ভবনের সামনে ৪টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।