প্রকাশ :: ... | ... | ...

বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি


সংযুক্ত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে।.পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা.বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।.আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান, অধিনায়ক, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন.এ বিষয়ে জানতে চাইলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।’.সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।এর আগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।.বিতর্কিত কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে