প্রকাশ :: ... | ... | ...

ব্রিটেনে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি, দুই ইরানি দোষী সাব্যস্ত


সংযুক্ত ছবি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ০০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ০১ যুক্তরাজ্যে ইরানের হয়ে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ব্রিটিশ পুলিশের মতে, এ ঘটনা যুক্তরাজ্যে ইরানের গোয়েন্দা তৎপরতা বাড়ার বিষয়টি তুলে ধরেছে। খবর আলজাজিরার। দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ ও ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেশ। উলউইচ ক্রাউন কোর্টে সেপাহভান্দ দুটি এবং মানেশ একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছিল। ২০২৩ সালে প্রণীত এ আইনের আওতায় ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বিদেশি রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলায় আইনটি করা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, এ ধরনের হুমকি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সন্ত্রাসবাদ দমন পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, সেপাহভান্দকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অথবা ইরানি গোয়েন্দাদের মধ্যস্থতাকারীরা নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, এ মামলার রায় যুক্তরাজ্যের জন্য ইরানের অব্যাহত ও ক্রমবর্ধমান হুমকির বিষয়টি তুলে ধরেছে। তবে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ২০২৫ সালের মে মাসে সেপাহভান্দসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি তখন বলেছিলেন, গ্রেপ্তারের ঘটনায় তিনি ‘বিচলিত’। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন