প্রকাশ :: ... | ... | ...

মিশন এনসেলাডাস - ৫


সংযুক্ত ছবি

আগের পর্ব.২৮ জুন ২০৪৫, অ্যান্টার্কটিকাঠান্ডায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল মার্টিনের। পেছনে ফিরে তাকালেন তিনি। এখনো আন্দাজ করা যাচ্ছে স্টেশনটি কোন দিকে। হঠাৎ অন্যদিকে দৌড় দিলে সঙ্গে থাকা স্টেশনের বাবুর্চি অবাক হতে পারেন। কিন্তু বেঁচে থাকতে হলে তাঁকে এই কাজটিই করতে হবে। আজ বাতাস নেই বললেই চলে। সকালে রাঁধুনি তো আবহাওয়াটাকে বেশ উষ্ণ বলেই প্রশংসা করেছিলেন। তবু মার্টিনের শরীরের যে সামান্য অংশটুকু পোশাকে ঢাকা নেই, সেখানে বরফের ছোট ছোট কণা সুঁচের মতো বিঁধে যাচ্ছে। মনে হচ্ছে, জ্বলন্ত কয়লার ওপর মুখ রেখে শুয়ে আছেন কোনো ফকির। ঠিক বুঝতে পারছেন না, গরমে কষ্ট হচ্ছে নাকি ঠান্ডায়। অবশ্য তাতে কিছু যায়-আসে না। তাঁর নিশ্চিত বিশ্বাস, এভাবে চলতে থাকলে মৃত্যু অবধারিত।রাঁধুনি এবার তাঁর সামনে হাঁটছেন। রাতের খাবারের সময় নিজের নাম বলেছিলেন তাদেউশ। তবে পদবি কী, মার্টিন এখন আর মনে করতে পারছেন না। লোকটি শুধু রাঁধুনিই নন, পোলিশ অ্যান্টার্কটিকা স্টেশনের অন্যতম প্রধান বিজ্ঞানীও। মেরু অঞ্চলে কেউ শুধু একটি কাজ নিয়ে পড়ে থাকেন না। মার্টিন যখন চারপাশের হিমশীতল নরক থেকে পালানোর কথা ভাবছেন, ঠিক তখনই লোকটি ঘুরে দাঁড়িয়ে ইংরেজিতে কিছু একটা বললেন। মার্টিন বুঝতে পারলেন না, শুধু কাঁধ ঝাঁকালেন।তাদেউশ আবার বললেন, ‘দারুণ সুন্দর জায়গা, তাই না?’মার্টিন মনে মনে ভাবলেন, এই প্রশ্নের জবাব আশা করছেন নাকি তিনি। তবু কোনোমতে মাথা নাড়লেন। হেসে উঠলেন মার্টিনের সঙ্গে থাকা বিজ্ঞানী কাম রাঁধুনি।.মিশন এনসেলাডাস - ১.মেরু অঞ্চলে কেউ শুধু একটি কাজ নিয়ে পড়ে থাকেন না। মার্টিন যখন চারপাশের হিমশীতল নরক থেকে পালানোর কথা ভাবছেন, ঠিক তখনই লোকটি ঘুরে দাঁড়িয়ে ইংরেজিতে কিছু একটা বললেন।.‘অ্যান্টার্কটিক সার্কেলের বাইরে এই প্রথম এসেছেন, তাই না?’মার্টিন আবার মাথা নাড়লেন।‘শুরুতে এমনটাই হয়। ঠান্ডার সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে এত খারাপ লাগবে না। অ্যান্টার্কটিকার সঙ্গে মানিয়ে নিতে হয় ধীরে ধীরে।’মার্টিনের চেহারায় তখনো অবিশ্বাসের ছাপ স্পষ্ট। কথাটা হয়তো বিশ্বাস করতে পারছেন না।‘আমিও প্রথম দিন এসব বিশ্বাস করতে চাইনি। একবার পেছনে ফিরে দেখুন! এখানে সত্যিই অফুরন্ত স্বাধীনতা। এই মহাদেশ কারও একার নয়, আবার সবার। চারপাশের দৃশ্য দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।’প্রাকৃতিক দৃশ্য! মার্টিন তো শুধু বরফের এক জনমানবহীন মরুভূমি দেখতে পাচ্ছে। পেছনে পাহাড়। সেগুলোর গায়েও বরফের আস্তরণ। অদ্ভুত এক বিষণ্ন সৌন্দর্য আছে জায়গাটার মধ্যে। দেখতে মন্দ লাগছে না। তবে মার্টিনের পছন্দ আরও মনোরম, আরও উষ্ণ জায়গা।‘বিশ্বাস করুন, পৃথিবীতে এর চেয়ে সৎ পরিবেশ আর একটিও নেই। এখানে একটা ভুল করলেই ঠান্ডা আপনাকে একেবারে কাবু করে দেবে। দুটো ভুল করলে মৃত্যু নিশ্চিত। এই দিক থেকে অ্যান্টার্কটিকার সঙ্গে একমাত্র মহাকাশেরই তুলনা চলে।’পোলিশ লোকটির মুখে মহাকাশ শব্দটি কেমন কঠিন শোনাল। দীর্ঘ সময়ের জন্য মহাকাশে যাওয়ার আর কোনো ইচ্ছা নেই মার্টিনের। আগের ছোট্ট মহাকাশ সফরেই তাঁর যথেষ্ট শিক্ষা হয়েছে।‘চলুন, তাড়াতাড়ি যেতে হবে। অন্যরা আমাদের জন্য অপেক্ষা করছে।’ মার্টিনের কাঁধে হাত রেখে হালকা একটু ধাক্কা দিলেন তাদেউশ।ভালকিরির কন্ট্রোল কনসোলে বসে সফটওয়্যার পরীক্ষা করার বুদ্ধি আমার মাথায় এল কীভাবে? সরাসরি লেজারের সাহায্যে সংযোগ স্থাপন করলেই তো হতো! সব দোষ ওই মিস্টার স্টোনের। স্টোন জুনিয়রের। তিনিই তো বলেছিলেন, পরীক্ষার জায়গাটা নাকি সামান্য হাঁটাপথের দূরত্ব। মনে মনে বিরক্ত হলেন মার্টিন।.মিশন এনসেলাডাস - ২.পোলিশ লোকটির মুখে মহাকাশ শব্দটি কেমন কঠিন শোনাল। দীর্ঘ সময়ের জন্য মহাকাশে যাওয়ার আর কোনো ইচ্ছা নেই মার্টিনের। আগের ছোট্ট মহাকাশ সফরেই তাঁর যথেষ্ট শিক্ষা হয়েছে।.অ্যান্টার্কটিকা স্টেশন থেকে সরাসরি ভালকিরির পরীক্ষা চালানো সম্ভব ছিল না। কারণ, স্টেশনটি তৈরি হয়েছিল শক্ত মাটির ওপর। অথচ বরফ খননযন্ত্রটির কাজ ছিল বরফের নিচে থাকা সমুদ্রে পৌঁছানো এবং সেখানে কিছুক্ষণ ডুবে থাকা। সমুদ্রের গভীরতা এখানে গুরুত্বপূর্ণ নয়। তাই স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে একটি জায়গা বেছে নেওয়া হয়েছিল। পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এই দূরত্ব হেঁটে যেতে ৪০ মিনিট লাগত। কিন্তু এখানে যেতে হলে রীতিমতো ছোটখাটো অভিযানের আয়োজন করতে হয়। রসদ আর যন্ত্রপাতি নিয়ে স্টেশনের তিনটি স্নোমোবাইল আগেই রওনা দিয়েছিল।মার্টিন নিজের চিন্তায় এতটাই ডুবে ছিলেন যে, কখন গন্তব্যে পৌঁছে গেছেন তা টেরই পাননি। সামনে হঠাৎ থেমে যাওয়া পোলিশ বিজ্ঞানীর সঙ্গে ধাক্কা খেয়ে বুঝতে পারলেন, তাঁরা এসে গেছেন।তাদেউশের কাছে দুঃখ প্রকাশ করলেন মার্টিন। লোকটি পেছনে ফিরে তাঁর দিকে তাকিয়ে হাসলেন।‘এবার একটু ভালো লাগছে, তাই না?’মার্টিনের আর মাথা নাড়িয়ে অসম্মতি জানানোর ইচ্ছা হলো না। কিছু একটা বলার চেষ্টা করলেন। কিন্তু মনে হলো, মুখের পেশিগুলো জমে গেছে। তবে বুকের ঠিক বাঁ পাশটায়, হৃৎপিণ্ডের ওপরে কোথায় যেন একটু উষ্ণতা টের পেলেন। .মিশন এনসেলাডাস - ৩.মার্টিন নিজের চিন্তায় এতটাই ডুবে ছিলেন যে, কখন গন্তব্যে পৌঁছে গেছেন তা টেরই পাননি। সামনে হঠাৎ থেমে যাওয়া পোলিশ বিজ্ঞানীর সঙ্গে ধাক্কা খেয়ে বুঝতে পারলেন, তাঁরা এসে গেছেন।.ভেতরে ঢোকার পর শরীরের বাকি অংশ স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে আরও প্রায় ১৫ মিনিট লেগে গেল। গবেষণাগারের তাঁবু এবং সবার বসার তাঁবুটি বেশ ভালোভাবেই গরম রাখা হয়েছে। অ্যারোস্পেস জাহাজে করে একটি ছোট ডিজেল বিদ্যুৎকেন্দ্র নিয়ে এসেছিল স্টোন। সেটি থেকেই ভালকিরির লেজারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে চলছিল হিটার, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি। স্টেশনে পৌঁছানোর পরপরই মিস্টার স্টোন নিজে এসে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। যদিও প্রচণ্ড ঠান্ডায় মার্টিন তখন এতই জমে গেছেন যে, সে কথা ঠিকমতো মনে করতেও পারছেন না।তবু এই ভ্রমণ সার্থক হয়েছে। অন্তত এখানকার কম্পিউটারগুলো ব্যবহার করার সুযোগ পেয়েছেন তিনি। মার্টিন ভাবলেন, এত সব আয়োজন করতে স্টোন নিশ্চয়ই বেশ ভালো অর্থ খরচ করেছেন। আগামী দুই সপ্তাহে তিনি চাইলে অ্যান্টার্কটিকার বায়ুপ্রবাহের পরিবর্তন নিয়ে এক ঘনকিলোমিটার আকারের সেল ব্যবহার করে একটি সিমুলেশন চালাতে পারবেন। নাসায় এ কাজ করতে হলে আগে থেকে সুপারকম্পিউটারে সময় বরাদ্দ নিতে হতো। আপাতত ভালকিরিই স্টোনের একমাত্র প্রকল্প। মনে হচ্ছে, তিনি পুরো কোম্পানির ভাগ্য এই একটি প্রকল্পের ওপরই বাজি ধরেছেন। এনসেলাডাসে সফলভাবে বরফ খুঁড়তে পারলে পৃথিবীতেও এই খননযন্ত্রের বাজার তৈরি হবে।শরীরের তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে ফিরতেই মার্টিন একটি চেয়ার টেনে বসলেন। অফিসের চেয়ারটি একটু টেবিলের দিকে এগিয়ে নিলেন। ঠিক করে নিলেন আসনের উচ্চতা। তিনি ভালো করেই জানেন, বসার ভঙ্গি ঠিক না হলে ডান কবজিতে ব্যথা শুরু হবে। কি-বোর্ডটা একটু কাছে টেনে নিয়ে পা দুটি ছড়িয়ে বসলেন। চালু করলেন ডিবাগার সফটওয়্যার।.মিশন এনসেলাডাস - ৪.শরীরের তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে ফিরতেই মার্টিন একটি চেয়ার টেনে বসলেন। অফিসের চেয়ারটি একটু টেবিলের দিকে এগিয়ে নিলেন। ঠিক করে নিলেন আসনের উচ্চতা।.মনে মনে ভাবলেন, এই কাজটা আমি পারব বলে মনে হয় না। ভালকিরি আর এর নিয়ন্ত্রণ সফটওয়্যার তৈরি হচ্ছে বিশ বছরেরও বেশি সময় ধরে। বিভিন্ন প্রোগ্রামার কোডের প্রতিটি অংশের বিস্তারিত বিবরণ লিখে রেখেছেন। কাজটা তাঁরা সত্যিই ভালো করেছেন। পরেরবার মিস্টার স্টোনের সঙ্গে দেখা হলে তাঁকে এ জন্য অভিনন্দন জানাতে হবে। কারণ সব জায়গায় এমন গোছানো কাজ দেখা যায় না।তবে সফটওয়্যারের একটা স্বাভাবিক প্রবণতা আছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে ওঠে। শুরুতে এমন একটি প্রোগ্রাম তৈরি করা হয়, যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে একটি নির্দিষ্ট ফল দেবে। প্রোগ্রামার সেই পরিস্থিতিতে প্রোগ্রামটি পরীক্ষা করেন। তিনি বুদ্ধিমান হলে অন্য পরিস্থিতিতেও সেটি কীভাবে কাজ করবে, তা যাচাই করে দেখেন। অবশ্য তার জন্য কল্পনাশক্তি থাকতে হয়। বিভিন্ন পরিস্থিতি কেমন হতে পারে, তা আগে থেকে তাঁকে ভাবতে হবে।কিন্তু ভবিষ্যৎ তো কেউ দেখতে পারে না। তিন বছর পর হয়তো সেই মডিউলকে এমন কিছু সাব-রুটিনের সঙ্গে কাজ করতে হবে, যেগুলোর অস্তিত্বই ছিল না এটি তৈরির সময়। পাঁচ বছর পর যে পরিস্থিতির কথা মাথায় রেখে মূল প্রোগ্রামটি লেখা হয়েছিল, সেগুলো হয়তো আর থাকবেই না। তবে প্রথম প্রোগ্রামার কাজটি ভালোভাবে পরীক্ষা করে থাকলে নতুন পরিস্থিতিতেও কোনো ভুল চোখে পড়বে না। অন্তত শুরুতে। কিন্তু একসময় বাস্তব পরিস্থিতি প্রোগ্রামটির এমন সব সীমাবদ্ধতা সামনে নিয়ে আসবে, যেগুলোর কথা আগে কেউ ভাবেনি। তখনই দেখা দেবে বিপত্তি। মার্টিনের দায়িত্ব হলো, তিন হাজার মিটারেরও বেশি গভীরে গিয়ে যেন এমন বিপত্তি না ঘটে, তা নিশ্চিত করা।.শেষ তরি.সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে ওঠে। শুরুতে এমন একটি প্রোগ্রাম তৈরি করা হয়, যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে একটি নির্দিষ্ট ফল দেবে। প্রোগ্রামার সেই পরিস্থিতিতে প্রোগ্রামটি পরীক্ষা করেন।.কোনো ছোট ও সাধারণ প্রোগ্রাম হলে মার্টিন কোডের প্রতিটি লাইন ধরে পরীক্ষা করতেন। কোন নির্দেশের ফলে কখন কী ঘটছে, তা খুঁটিয়ে দেখতেন। ভেরিয়েবলগুলো ঠিকমতো নির্ধারণ করা হয়েছে কি না, কাজ শেষে সময়মতো মেমোরি খালি করা হচ্ছে কি না, সেসবও পরীক্ষা করতেন। কিন্তু এত জটিল একটি সফটওয়্যারের ক্ষেত্রে এভাবে কাজ করা মোটেও কার্যকর নয়। হাজার হাজার লাইনের কোড একের পর এক পরীক্ষা করতে মার্টিনের কয়েক মাস লেগে যেত। অথচ আগামীকালই ভালকিরির বরফে গর্ত খোঁড়ার কথা।অবশ্য স্টোনের প্রোগ্রামারেরা ইতিমধ্যে নানা ধরনের পরীক্ষা চালিয়েছেন। কিন্তু এখানেই একটা বিপদ আছে—একই ধরনের চিন্তায় আটকে যাওয়ার ঝুঁকি। মার্টিন ভাবলেন, যেসব পরিস্থিতিকে তাঁদের কাছে খুব সাধারণ মনে হয়েছে, সেখানে কি তাঁরা চোখ বন্ধ করে প্রোগ্রামের ওপর ভরসা করেছেন? এই কারণেই নিজের তৈরি পরীক্ষার কিছু সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছেন তিনি। সেগুলো দিয়ে ভালকিরির সফটওয়্যারের জন্য একটি বাস্তব অভিযানের কৃত্রিম পরিবেশ তৈরি করা যায়। প্রোগ্রামারদের নির্ধারণ করে দেওয়া ইন্টারফেস ব্যবহার করে সফটওয়্যারে বিভিন্ন তথ্য পাঠানো হয়। এই ইন্টারফেসগুলোর নাম এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস।ডিবাগারের সাহায্যে সফটওয়্যার কীভাবে সাড়া দিচ্ছে, তা এখানে সরাসরি দেখা যায়। এই পদ্ধতিতে কাজ করার জায়গাকে বলে স্যান্ডবক্স। বাস্তব অভিযানের চেয়ে এখানে পরীক্ষা চালানো যায় দ্রুত। কারণ, অল্প সময়ের মধ্যেই নানা পরিস্থিতি যাচাই করে দেখা যায়। যেমন, পেছনের এক নম্বর জেটটি সত্যিই চালু হয়েছে কিনা, তা দেখার দরকার নেই। জেটটি চালু করার সঠিক নির্দেশ সফটওয়্যার পাঠিয়ে দিলেই পরীক্ষা বন্ধ করে দেওয়া যায়।.দ্য ভিজিট.প্রোগ্রামারদের নির্ধারণ করে দেওয়া ইন্টারফেস ব্যবহার করে সফটওয়্যারে বিভিন্ন তথ্য পাঠানো হয়। এই ইন্টারফেসগুলোর নাম এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস।.মার্টিন গুরুত্বপূর্ণ সময়গুলো ধরে ধরে সফটওয়্যার পরীক্ষা করতে শুরু করলেন। ভাবলেন, ভালকিরি যখন বরফের স্তর ভেদ করে নিচে পৌঁছে যাবে, তখন কী ঘটবে? সেই সময় বেশ কয়েকটি যন্ত্রাংশের কাজের ধরন বদলে যাবে। এতক্ষণ যে জেটগুলো দিয়ে উত্তপ্ত পানি সামনের দিকে ছুড়ে বরফ গলানো হচ্ছিল, তখন সেগুলোই কাজ করবে চালিকাশক্তি হিসেবে। এই পরিবর্তনের নির্দেশ দিতে সামান্য দেরি হলেও বিপদ হতে পারে। জেটগুলো তখন ভালকিরিকে নিচ থেকে বরফের স্তরের দিকে ঠেলে দেবে। তাই ঠিক কোন মুহূর্তে এই পরিবর্তন ঘটাতে হবে, তা খননযন্ত্রটির বুঝতে হবে নিখুঁতভাবে।সফটওয়্যারে আরও কিছু অস্বাভাবিক পরিস্থিতির কথাও বিবেচনায় রাখতে হয়েছে। যেমন, বরফের মধ্যে কোথাও বুদ্‌বুদ বা সামান্য ফাঁকা জায়গা থাকতে পারে। এমন ফাঁকা যায়গা দেখে সাময়িকভাবে মনে হতে পারে, ভালকিরি বুঝি গন্তব্যে পৌঁছে গেছে। মার্টিন নিয়ম মেনে একের পর এক ইনপুট প্যারামিটার বদলাতে লাগলেন। ফলে সফটওয়্যারের সিমুলেশনে কখনো চারপাশের তাপমাত্রা অত্যন্ত বেশি, কখনো অত্যন্ত কম দেখাচ্ছিল। কখনো মনে হচ্ছিল বরফের চাপে ভালকিরি পিষে যাচ্ছে। আবার পরমূহূর্তেই মনে হলো, বরফ ও পানির ঘন কাদার মধ্য দিয়ে সাঁতরে বেড়াচ্ছে ভালকিরি।.কিডন্যাপ.এতক্ষণ যে জেটগুলো দিয়ে উত্তপ্ত পানি সামনের দিকে ছুড়ে বরফ গলানো হচ্ছিল, তখন সেগুলোই কাজ করবে চালিকাশক্তি হিসেবে। এই পরিবর্তনের নির্দেশ দিতে সামান্য দেরি হলেও বিপদ হতে পারে।.প্রতিটি পরিস্থিতিতেই সফটওয়্যার ভালোভাবে সাড়া দিল। অবশ্য তার মানে এই নয় যে, প্রতিটি অবস্থায় নভোচারীদের জীবন বেঁচে যেত। যন্ত্রটি তৈরি করার সময় নিরাপত্তার জন্য কিছু সীমা নির্ধারণ করা হয়েছিল। সেগুলো অতিক্রম করলে আর নভোচারীদের বাঁচানোর উপায় থাকত না। তবু স্টোনের প্রোগ্রামারেরা যে অসাধারণ কাজ করেছেন, তা স্বীকার করতেই হবে। মার্টিন বুঝতে পারলেন, বাস্তবে যতটা ঝুঁকির শঙ্কা ছিল, নিরাপত্তাসীমা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ। কিন্তু সফটওয়্যারটি সঠিক সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রতিক্রিয়া দেখিয়ে সেই নিরাপত্তা সীমা আরও ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। মার্টিন ভাবলেন, পরেরবার স্টোনের সঙ্গে দেখা হলে তাঁকে সত্যিই অভিনন্দন জানাতে হবে।টানা দুই, তিন, চার ঘণ্টা ধরে কাজ করলেন তিনি। সিমুলেশনের মধ্যে এমনভাবে ডুবে গেলেন যে, সময়ের হিসাবই রইল না। বিশেষভাবে কঠিন পরিস্থিতি তৈরি করে দেখছিলেন, ভালকিরি কখন পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারছে, আর কখন ব্যর্থ হচ্ছে। এমন সময় হঠাৎ তাঁর কাঁধে একটি উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলেন।মুহূর্তে চমকে উঠলেন মার্টিন। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন। দক্ষিণ ইউরোপীয় টানে ভরাট, উষ্ণ এক নারী কণ্ঠ নরমভাবে বলল, ‘ওহ, দুঃখিত।’মার্টিন তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন।‘না না, আপনি কাজ করুন। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি।’.অনুরূপী.মুহূর্তে চমকে উঠলেন মার্টিন। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন। দক্ষিণ ইউরোপীয় টানে ভরাট, উষ্ণ এক নারী কণ্ঠ নরমভাবে বলল, ‘ওহ, দুঃখিত।’.নারীর বয়স সম্ভবত চল্লিশের কাছাকাছি। হাসলে চোখের কোণে যে ভাঁজ পড়ে, তা দেখে বয়স সম্পর্কে আন্দাজ করা যায়। তিনি মার্টিনের চেয়ে একটু লম্বা। কালো লম্বা চুল, ভরাট ঠোঁট আর চওড়া কাঁধ। মার্টিন চোখ নামিয়ে তাঁর পোশাকের দিকে তাকালেন। ইউনিফর্মে সেলাই করা নামের ব্যাজে লেখা, ফ্রানচেস্কা রোসি।অপ্রস্তুত হয়ে মার্টিনের মুখ লাল হয়ে উঠেছে। নিজের ওপরও খুব রাগ হচ্ছিল তাঁর। কী বলবেন, কিছুই খুঁজে পাচ্ছিলেন না।‘আমি, মানে...’‘ঠিক আছে, আপনি বসুন। সত্যিই আপনাকে বিরক্ত করতে চাইনি আমি। শুনলাম, আপনি ভালকিরি পরীক্ষা করছেন। আগামীকাল যেহেতু আমাকেই এই যন্ত্রে চড়ে বসতে হবে তাই ভাবলাম...’‘ওহ, আপনি পাইলট?’ মার্টিন বসতে বসতে জিজ্ঞেস করলেন। তাঁর মনে পড়ল, নভোচারীদের তালিকায় এই নামটি দেখেছিলেন। তবে তাঁকে কোথায় দেখেছেন, তা মনে করতে পারছিলেন না। অথচ তাঁর মুখটা বেশ স্পষ্ট মনে পড়ছিল।‘হ্যাঁ। অভিযানের বিবরণ ঠিকমতো বুঝে থাকলে আমাদের ভূমিকা হবে অনেকটা সাধারণ যাত্রীর মতোই,’ বললেন ফ্রানচেস্কা।‘আমি...আমি ঠিক জানি না। আজ সকালেই আমি এখানে এসেছি। এসেই অনলাইনে সিমুলেশন চালিয়ে যাচ্ছি।’‘মনে হচ্ছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ সাহস হারিয়ে ফেলেছেন। নাকি আপনাকে এই দায়িত্ব দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে?’ফ্রানচেস্কা এবার সত্যিকারের কৌতূহল নিয়ে মার্টিনের দিকে তাকালেন। তাঁর কৌতূহলটা মার্টিন বেশ বুঝতে পারছিলেন। আগামীকাল যদি তাঁকেও একটা বিশাল ইস্পাতের নলের মধ্যে ঢুকিয়ে বরফের গভীরে পাঠানো হতো…দৃশ্যটা আর কল্পনা করতেও চাইলেন না মার্টিন।.সন্দেশ.‘ঠিক আছে, আপনি বসুন। সত্যিই আপনাকে বিরক্ত করতে চাইনি আমি। শুনলাম, আপনি ভালকিরি পরীক্ষা করছেন। আগামীকাল যেহেতু আমাকেই এই যন্ত্রে চড়ে বসতে হবে তাই ভাবলাম...’.‘সব ঠিক আছে,’ বললেন মার্টিন। ‘পরীক্ষার শুধু দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে ভালকিরি।’কথাটা শুনে ফ্রানচেস্কা হাঁ করে তাকিয়ে রইলেন। চোখ বড় বড় হয়ে গেল তাঁর।‘মানে, বলতে চাচ্ছিলাম... এটি অসাধারণ কাজ করেছে। নির্ধারিত কার্যক্ষমতার সীমা ছাড়িয়েও ভালো ফল দেখিয়েছে।’‘তার মানে সবকিছু ঠিক আছে?’ জানতে চাইলেন ফ্রানচেস্কা।‘হ্যাঁ, তা বলা যায়। যতক্ষণ পর্যন্ত...’ কথাটা শেষ করলেন না মার্টিন।‘বুঝেছি। আমি আপনার ওপর ভরসা করছি।’ বলেই ঘুরে দাঁড়ালেন ফ্রানচেস্কা। মনে হলো চলে যাবেন।‘বরফের রাজ্যে এটাই কি আপনার প্রথম অভিযান?’ প্রশ্নটা করে নিজেই অবাক হলেন মার্টিন। ইতালীয় নারী তাঁর দিকে ফিরে তাকালেন।‘হ্যাঁ, প্রথম। আসলে আমি একজন ফাইটার পাইলট।’‘তাহলে নিশ্চয়ই অনেক কিছু দেখেছেন।’ ফ্রানচেস্কাকে মোটেও ঈর্ষা করতে পারলেন না মার্টিন। নিজের আরামদায়ক, উষ্ণ অফিসে বসে আধুনিক বিশ্বের ভয়াবহতা নিয়ে পড়াশোনা করাই তাঁর জন্য যথেষ্ট, মনে মনে ভাবলেন তিনি।‘সৌভাগ্যবশত আমার শেষ যুদ্ধাভিযান ছিল তিন বছর আগে, তুরস্কে।’ তখনকার সেই ইসলামি অভ্যুত্থানের কথা মনে পড়ে গেল মার্টিনের। ফ্রানচেস্কা বলে চললেন, ‘বোতামটা চাপার সময়...কেমন যেন অদ্ভুত লাগত; ঠিক কম্পিউটার গেম খেলার মতো। বেশির ভাগ কাজ তো এআই করে দেয়।’‘তাহলে আপনি এই কাজে এলেন কেন?’ প্রশ্নটা করার পরপরই নিজের ভেতর সংকোচ বোধ করলেন মার্টিন। হয়তো একটু বেশিই ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছেন। তাঁকে তো মার্টিন ঠিকমতো চেনেনই না। ফ্রানচেস্কা তাঁর দিকে তাকালেন, চোখের পাতা দুটো হালকা কাঁপছে।.নেতা.ফ্রানচেস্কাকে মোটেও ঈর্ষা করতে পারলেন না মার্টিন। নিজের আরামদায়ক, উষ্ণ অফিসে বসে আধুনিক বিশ্বের ভয়াবহতা নিয়ে পড়াশোনা করাই তাঁর জন্য যথেষ্ট, মনে মনে ভাবলেন তিনি।.‘ফিলিংস! আমাকে নিয়ে বিমানটা যখন চালু হয়, তখনকার সেই অনুভূতিটার জন্য। হ্যাঁ, কাজটা এআই করছে ঠিকই, কিন্তু বড় লাল বোতামটা চাপার ক্ষমতা এখনো আমার হাতেই থাকে। আজকাল আর কোথায়ই-বা মানুষ নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পায়? সব জায়গায় তো সফটওয়্যারই আমাদের আগলে রাখছে...’‘এই কারণেই আপনি ভালকিরিতে চড়তে রাজি হয়েছেন?’‘প্রস্তাবটা পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলাম।’মার্টিন অন্যদিকে মুখ ঘোরালেন। তাঁর ভীষণ গরম লাগছিল, মুখটাও নিশ্চয়ই লাল হয়ে গেছে। মনের ভেতর একধরনের অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছে। সিমুলেশনে যদি কোনো ভুল থেকে যায়, তাহলে কী হবে? তিনি কি সত্যিই শতভাগ নিশ্চিত হতে পারছেন? তাঁর কাজের ওপর এর আগে কখনোই কোনো মানুষের জীবন-মরণ এভাবে নির্ভর করেনি। তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না। উঠে দাঁড়িয়ে ঘরের ভেতর উদ্দেশ্যহীনভাবে পায়চারি করতে লাগলেন। অনুভব করতে পারছিলেন, ফ্রানচেস্কার দৃষ্টি তাঁকে অনুসরণ করছে।‘চিন্তা করবেন না,’ অবশেষে বললেন মার্টিন। ‘আমি আসলে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। সাধারণত আমি ছোট্ট একটি অফিসে বসে কাজ করি। আমার অভ্যাসের তুলনায় এখানে উত্তেজনা একটু বেশিই, তবে ভালকিরি নিরাপদ।’কথাটা বলার পর তিনি বুঝতে পারলেন, আসলে নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন। তবে তাতে কিছুটা কাজ হলো। শেষ পর্যন্ত তিনি আবার চেয়ারে বসলেন এবং ফ্রান্সেস্কার দিকে তাকালেন।‘বেশ, এবার একটু স্বস্তি পেলাম,’ মুচকি হেসে বললেন পাইলট। তাঁর হাসি দেখে মনে হলো, মার্টিনের মনের অবস্থা তিনি ঠিকই বুঝে ফেলেছেন। ‘আগামীকাল দেখা হবে।’ বলে ঘুরে দাঁড়ালেন ফ্রানচেস্কা। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন।.উদ্ভাবনপটু দেশপ্রেমী