সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। শ্রীলঙ্কার এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার ছিল সেমিফাইনালে উঠতে। বাংলাদেশ ৪ গোল দেওয়ায় শ্রীলঙ্কা ভুটানের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে। এতে শ্রীলঙ্কার পরিবর্তে ভুটান গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। শ্রীলঙ্কা দুই গোলের ব্যবধানে হারলেই ভুটান সেমিফাইনালে উঠতে পারত। এমন সমীকরণে বাংলাদেশ ৪ গোল দিয়ে শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।বিস্তারিত আসছে...