সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে হামলার জন্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যেকোনো হুমকির জবাবে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, যেকোনো হুমকির জবাবে ‘অবিলম্বে ও কার্যকর প্রতিক্রিয়া, যার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা থাকবে না’—এ বিষয়ে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেওয়া নির্দেশনার আলোকে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট হায়দারি বলেন, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারদের কাছে এটি পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সংঘাতের সৃষ্টি হলে ইরানের সামরিক বাহিনীর জবাব হবে শত্রুপক্ষের জন্য ‘সত্যিকার অর্থেই বিপর্যয়কর’।সূত্র: আলজাজিরাআরএ