ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের একটিতেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিভাগের ১৮টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর ১টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বধীন ১১ দলীয় জোটের খেলাফতে মজলিস। সিলেট বিভাগে যেসব প্রার্থীরা জয় পেলেন, তারা হলেন- সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদী (বিএনপি) সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা (বিএনপি) সিলেট-৩ আবদুল মালিক (বিএনপি) সিলেট-৪ আরিফুল হক চৌধুরী (বিএনপি) সিলেট-৫ আবুল হাসান (খেলাফত মজলিস) সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী (বিএনপি) হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া (বিএনপি) হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান (বিএনপি) হবিগঞ্জ-৩ জি কে গউছ (বিএনপি) হবিগঞ্জ-৪ সৈয়দ মো. ফয়সল (বিএনপি) মৌলভীবাজার-১ নাসির উদ্দীন আহমেদ মিঠু (বিএনপি) মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম শকু (বিএনপি) মৌলভীবাজার-৩ এম নাসের রহমান (বিএনপি) মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি) সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল (বিএনপি) সুনামগঞ্জ-২ নাছির উদ্দিন চৌধুরী (বিএনপি) সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়ছর আহমেদ (বিএনপি) সুনামগঞ্জ-৪ নূরুল ইসলাম (বিএনপি) সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমেদ মিলন (বিএনপি)