বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয়। এ সময় চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে সেগুলো প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা কিলিং) শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি, যত প্রভাবশালী রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। শু/আজা