ইয়েমেনে সৌদি কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে হুথিরা। ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, বুধবার ইয়েমেনের এডেন অঞ্চলের আল-বুরাইকা এলাকায় সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সারি বলেন, এই কেন্দ্রটি লাহিজ, আল-দালি, তাইজ ও অন্যান্য গভর্নরেটের যুদ্ধক্ষেত্রগুলোতে সৌদি সামরিক বাহিনীর সহায়তা কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এই হামলা ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ক্ষেত্রে এই মিলিশিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের অভ্যাসেরই প্রতিফলন।’ মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের এদিকে, সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথিরা। তবে দেশটির ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে তারা।সূত্র: মিডল ইস্ট আইআরএ