১১ দলের খবরে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার, গণমাধ্যমকে সতর্ক হওয়ার অনুরোধ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত ছবি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত ছবি:

১১ দলীয় জোটের সমঝোতা থেকে অনেক আগেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দলটি। তবে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ১১ দলীয় জোটের খবরের সঙ্গে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত শরিয়াহর প্রশ্নে ১১ দলের অস্পষ্টতা এবং নীতিগত অবস্থান থেকে জোটটি সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সমঝোতা থেকে নিজেদের সরিয়ে নেয়। এরপর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনের পর থেকে দলটির রাজনৈতিক পথচলা সম্পূর্ণ আলাদা এবং ১১ দলের সঙ্গে তাদের কোনো যৌথ কর্মসূচি নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, কিছু মিডিয়া হাউজ তাদের অনলাইন সংস্করণে ১১ দল সম্পর্কিত সংবাদের ফটোকার্ডে এখনও ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার করছে। এটি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এমন পরিস্থিতিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

এলাকার খবর

সম্পর্কিত