প্রকাশ :: ... | ... | ...

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু


সংযুক্ত ছবি

চাঁদপুর–শরীয়তপুর নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল সাত ঘণ্টা পর শুরু হয়েছে। ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার ভোর পাঁচটা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুরের উদ্দেশে ছেড়ে যায়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের একটি অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গেলে পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম (১১) ঘটনাস্থলেই মারা যায়। .মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত আরও দুজন.বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গ্রেপ্তার ফেরির মাস্টারের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া মেরিন আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হবে বলে তিনি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দুপুর ১২টার পর থেকে ফেরি চালানো শুরু করেছি।আব্দুর রব, বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি.দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক ও কাকলি ফেরির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। গতকাল রাতে ফাঁড়ির একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে অবহেলায় মৃত্যুর অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলায় মোশারফসহ চারজনকে আসামি করা হয়েছে।নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত চারজনের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারভুক্ত বাল্কহেডের এক শ্রমিক পালিয়ে গেছেন। প্রাথমিক তদন্তে বালুভর্তি নৌযানের শ্রমিক ও ফেরির মাস্টারের অবহেলার বিষয়টি পাওয়া গেছে। তাই প্রচলিত আইনে মামলা হয়েছে।.ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ ধরেই ঘাটের দিকে যাচ্ছিলেন দাবি করে নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ওই পথে অনুমোদনহীন কয়েকটি বালুবাহী নৌযান চলাচল করছিল। বেপরোয়া গতির একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিতে থাকা বাসের এক শিশু মারা যায়। এরপর পুলিশ ফেরির মাস্টারকে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এর প্রতিবাদে আজ ভোর থেকে ফেরির শ্রমিক–কর্মকর্তারা ফেরি চলাচল বন্ধ রাখেন।বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রব প্রথম আলোকে বলেন, ‘বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গ্রেপ্তার ফেরির মাস্টারের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া মেরিন আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হবে বলে তিনি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দুপুর ১২টার পর থেকে ফেরি চালানো শুরু করেছি। ইতিমধ্যে চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’.ফেরি বন্ধ থাকায় চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েন। বিশেষ করে কাঁচামালবাহী যানবাহন নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।চাঁদপুর–শরীয়তপুর নৌপথটি দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যানবাহনের চট্টগ্রাম অঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। এ পথে পাঁচটি ফেরিতে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি যানবাহন পারাপার হয়।