প্রকাশ :: ... | ... | ...

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানাপুলিশ। রবিবার(২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার আক্কাসের স্ত্রী হাজেরা বেগম(৬০),মেয়ে রোজিনা আক্তার(৩৫) ও তাছলিমা(৩২), একই গ্রামের কবির হোসেনের মেয়ে তানহা(১৯)। স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার গাজিন্দা গ্রামের আক্কাস আলীর পরিবার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আস- ছিল। এলাকার লোকজন বিভিন্ন সময় বাঁধা দিলেও মাদক ব্যবসা অব্যাহত রাখায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে অভিযান চালান। এসময় ৩৮ কেজি গাঁজাসহ আক্কাসের পরিবারের সবাইকে আটক করে রাখে। পরে সিংগাইর থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গাঁজা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে গ্রেফতারকৃত ৪ নারী মাদক ব্যবসায়ীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।#### মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ: মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করেন। তিনি চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দিলে দীর্ঘদিন কারাগারে ছিলেন আব্দুল মজিদ চেয়ারম্যান। হরিরামপুর থানা মামলা নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়। ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি করেন। এতে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। এ বিষয়ে হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে৷ মানিকগঞ্জ সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সদর থানার একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে। শু