প্রকাশ :: ... | ... | ...

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেয়ার শিকার ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন ধরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বাড়িতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ​নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে। ​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেয়ার গুরুতর অভিযোগ ওঠে। একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ছোট্ট এই শিশুটির উপর এমন অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। ​মামলার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মামা ও মামীসহ মোট তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ​প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল শিশু আফরিন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।