প্রকাশ :: ... | ... | ...

সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ৮ দিনব্যাপী লালন কারুমেলা। মরমী সাধক লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন মাধ্যমের ১৫ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন । ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপন্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপন্য কিনে নিয়ে যেতে পারবেন। লালন কারুমেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কতৃপক্ষ।