আজান নিয়ে ‘বিরক্তি’ প্রকাশ করা সুন নিগমই এবার গান থামালেন আজানের জন্য

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সম্প্রতি সোনু নিগমের সুরের মূর্ছনায় ভাসল সনু নিগম। প্রথমবার কাশ্মীরে গানের শো করতে গিয়েছিলেন সনু। গানের পাশাপাশি সনুর বিশেষ এক আচরণে মুগ্ধ হলেন কাশ্মীরের দর্শক। আজানের সময় গান থামিয়ে দেন সনু। আজান শেষে ফের শুরু করেন গান।

অথচ ২০১৭ সালে আজান বিতর্কে জড়িয়েছিলেন সনু। সেই সময় সনু যে বাড়িতে থাকতেন, তার সামনেই একটা মসজিদ ছিল। সনু জানিয়েছিলেন, রোজ সকালে আজানের সুরে ঘুম ভাঙত তাঁর। আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কটাক্ষের শিকার হয়েছিলেন সনু।

আজান নিয়ে 'বিরক্তি' প্রকাশ করে সোনু লিখেছিলেন, 'এ ভাবে শব্দ করে ধর্মের ঘোষণা কবে বন্ধ হবে?'। তিনি টুইটে আরও লিখেছিলেন, 'মন্দির হোক কিংবা গুরুদ্বারে আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষকে জাগিয়ে তোলাতেও বিশ্বাস করি না।' সনুর এই মন্তব্যে আগুনে ঘি পড়ে। শুরু হয় বিতর্ক। সেই সনুকে এ বার আজানের জন্য গান থামাতে দেখে অবাক হয়েছেন অনেকেই।

সম্প্রতি শ্রীনগরে গান গাইতে গিয়েছিলেন সনু। সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে আজানের সময় হয়ে যায় গান থামিয়ে দেন সনু। দর্শককে বলেন, 'এখন আজান হবে। সেটা হয়ে গেলে আবার গান শুরু করছি। ২ মিনিট সময় দিন আমাকে।' আজান শেষ হলে আবার গান শুরু করেন সনু। তাতেই দর্শকরা মুগ্ধ।

এলাকার খবর

সম্পর্কিত