প্রকাশ :: ... | ... | ...

ঈদে ৭ দিনে টেলিভিশনে দেখা যাবে প্রায় একশ সিনেমা


সংযুক্ত ছবি

ঈদু আজহা উপলক্ষে ঘিরে দেশের টেলিভিশন স্টেশনগুলো সাত দিনব্যাপী বিশেষ আয়োজন নিয়েছে, এর অংশ হিসেবে দেখানো প্রায় একশ সিনেমা। এবার সবচেয়ে বড় আয়োজন নিয়ে এসেছে নাগরিক টেলিভিশন। সাত দিনে ২৮টি সিনেমা প্রচার করবে স্টেশনটি। চ্যানেল আই ঘোষণা দিয়েছে, সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের; যার মধ্যে রয়েছে আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' এবং শাকিব খান অভিনীত 'প্রিন্স'। এটিএন বাংলায় প্রচার হবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ১৩টি সিনেমা, আরটিভি ও দীপ্ত টিভিতে ১৪টি এবং এনটিভি, বাংলাভিশন ও বৈশাখী টিভিতে ৭টি করে সিনেমা দেখানো হবে। চ্যানেল আইয়ে ৭ সিনেমা ঈদের বিশেষ আয়োজন নিয়ে এগিয়ে রয়েছে চ্যানেল আই। এবারের ঈদে তারা সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার ঘোষণা দিয়েছে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল সোয়া ১০টায় প্রচার হবে সিনেমাগুলো। তালিকায় বৃহস্পতিবার দেখা যাবে ‘নীলচক্র’, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। শুক্রবার দেখা যাবে ‘প্রিন্স’, এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। শনিবার দেখা যাবে মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার অভিনীত ‘সাবা’। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ দেখা যাবে রোববার। সিনেমায় জয়িতা ও টগরের প্রেমের গল্প, রাজনীতি ও সমাজের নানা অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। পিপলু আর খান পরিচালিত দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের’ সিনেমাটি দেখা যাবে সোমবার। মঙ্গলবার প্রচার হবে ‘বাড়ির নাম শাহানা’; আর শেষ দিন বুধবার দেখা যাবে ‘শরতের জবা’। আরটিভিতে ১৪ সিনেমা সাত দিনের বিশেষ আয়োজনে আরটিভি ১৪টি সিনেমা দেখাবে। প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে সিনেমাগুলো প্রচার করা হবে। প্রথম দিন বৃহস্পতিবার সকালে প্রচার হবে ‘ক্যাপ্টেন খান’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। দুপুরে দেখানো হবে ‘বাদশা দ্য ডন’, অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও কলকাতার অভিনেতা জিৎ। শুক্রবার সকালে দেখানো হবে ‘তুফান’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। দুপুরে দেখা যাবে ‘জংলি’, এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। শনিবার সকালে প্রচার হবে ‘নবাব’, অভিনয় করেছেন শাকিব খান ও শুভশ্রী। আর দুপুরে দেখা যাবে ‘নায়ক’, অভিনয় করেছেন মান্না ও পূর্ণিমা। এনটিভিতে ৭ সিনেমা এনটিভির ঈদ আয়োজনে থাকছে সাতটি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘কিল হিম’, যেখানে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। শুক্রবার দেখানো হবে ‘তুফান’, এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, মাসুদা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। শনিবার প্রচার হবে সিয়াম ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার করা হবে। দীপ্ত টিভিতে ১৪ সিনেমা দীপ্ত টিভির ঈদ আয়োজনে থাকছে ১৪টি সিনেমা। সিনেমাগুলো সকাল ৯টা ও দুপুর ১টায় প্রচার করা হবে। বৃহস্পতিবার সকালে দেখানো হবে ‘তুমি আমার মনের মানুষ’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুরে দেখা যাবে মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা ওম অভিনীত ‘অগ্নি ২’। ঈদের পরদিন শুক্রবার সকালে প্রচার হবে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুরে দেখানো হবে ‘তাণ্ডব’। এতে আছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান। শনিবার সকালে দেখানো হবে ‘তুফান’, অভিনয় করেছেন শাকিব খান ও নাবিলা। দুপুরে সিয়াম ও পূজা চেরী অভিনীত ‘দহন’ দেখা যাবে। নাগরিক টিভিতে ২৮ সিনেমা সবচেয়ে বড় আয়োজন নিয়ে হাজির হচ্ছে নাগরিক টেলিভিশন। সাত দিনে মোট ২৮টি সিনেমা প্রচার করবে এ স্টেশন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকেল ৫টায় চারটি করে সিনেমা দেখানো হবে। ঈদের দিন বৃহস্পতিবার প্রচার হবে ‘দহন’, যেখানে অভিনয় করেছেন সিয়াম ও পূজা চেরী। এরপর দেখা যাবে ‘দরদ’, অভিনয় করেছেন শাকিব খান ও বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। দুপুরে দেখানো হবে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা। এ দিনের আয়োজন শেষ হবে ‘অন্তরাত্মা’ সিনেমা দিয়ে। সেখানে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। ঈদের পরদিন শুক্রবার সকালে দেখা যাবে ‘নেটওয়ার্কের বাইরে’, অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ। এরপর দেখানো হবে সিনেমা ‘রোমিও বনাম জুলিয়েট’, যেখানে কলকাতার অঙ্কুশ হাজরা ও বাংলাদেশের মাহিয়া মাহী অভিনয় করেছেন। দপুরে দেখানো হবে ‘দাগি’। এ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা অভিনয় করেছেন। এরপর দেখানো হবে শরিফুল রাজ ও শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান অভিনীত ‘ওমর’ সিনেমা। শনিবার সকালে প্রচার হবে ‘নবাব’। অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, রজতাভ দত্তসহ আরও অনেকে। এরপর দেখানো হবে শাকিব খান ও পূজা চেরীর ‘গলুই’। দুপুরের আয়োজনে দেখা যাবে ‘মুখোশ’। অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমনি। এরপর দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘কঠিন প্রতিশোধ’। বাংলাভিশনে ৭ সিনেমা ঈদের আয়োজনে বাংলাভিশনে থাকছে সাতটি সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে দেখা যাবে সিনেমাগুলো। ঈদের দিন প্রচারিত হবে ‘দরদ’। অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান শুক্রবার দেখানো হবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘শুটার’। শনিবার প্রচার হবে ‘দাগী’; অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। বৈশাখী টিভিতে ৭ সিনেমা বৈশাখী টিভির ঈদ আয়োজনে থাকছে সাতটি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘অগ্নি ২’, যেখানে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও ওম। শুক্রবার শাকিব খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় জুটির ‘শিকারি’ সিনেমাটি দেখা যাবে। শনিবার প্রচার হবে ‘দুই বধূ এক স্বামী’, যেখানে অভিনয় করেছেন মান্না, শাবনূর ও মৌসুমী। সিনেমাগুলো প্রতিদিন দুপুর আড়াইটায় প্রচার করা হবে। এটিএন বাংলায় ১৩ সিনেমা ঈদ উপলক্ষে এই স্টেশনে প্রচার করা হবে শাকিব খান অভিনীত ১৩টি সিনেমা। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট ও দুপুর আড়াইটায় দেখা যাবে। সিনেমাগুলো হল– ‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী’, ‘রাজকুমার’, ‘রাজা বাবু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘খোদার পরে মা’, ‘ডেয়ারিং লাভার’, ‘লাভ ম্যারিজ’, ‘হিটম্যান’ ও ‘বসগিরি’। সূত্র : বিডিনিউজ