বিয়েতে রাজি করানোর জন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান! দাবি সামিরার

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সালমান শাহ্‌র সঙ্গে সামিরা হকছবি : সংগৃহীত ছবি:
সালমান শাহ্‌র সঙ্গে সামিরা হকছবি : সংগৃহীত ছবি:

বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা তারকা সালমান শাহর মৃত্যুরহস্য ঘিরে ২৯ বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক। কেউ বলেন ‘আত্মহত্যা’, কেউ বলেন ‘হত্যা’। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন, সালমান শাহ মানসিকভাবে ছিলেন ‘সুইসাইডাল বাই নেচার’, অর্থাৎ আত্মহত্যাপ্রবণ।

১৯৯২ সালে মাত্র ২১ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ, যাঁর পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে এবং বিউটি পারলার ব্যবসায় জড়িত। সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন। সিনেমায় স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায়ই তাঁর পরামর্শ নিতেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত