প্রকাশ :: ... | ... | ...

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম


সংযুক্ত ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে তাঁকে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার সেনানিবাসস্থ বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের সকল বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক করা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সাইদুল ইসলামের এ পদে অন্তর্ভুক্তিতে ফেডারেশনের পক্ষ থেকে তাঁর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ২২ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।