প্রকাশ :: ... | ... | ...

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আক্তারুজ্জামান সুমন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বালুয়া সড়কের বিনোদপুর এলাকায় একটি কালভার্টসংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান সুমন মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বুধবার সকালে উপজেলার শঠিবাড়ী-বালুয়া সড়কের বিনোদপুর এলাকায় একটি জলাশয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, নিহত সুমনের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।