প্রকাশ :: ... | ... | ...

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে আটক ১


সংযুক্ত ছবি

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন এলাকায় মিছিলটি শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি করা হয়। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে। শু/আজা