প্রকাশ :: ... | ... | ...

আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ


সংযুক্ত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে আমি মনে করি এখনও সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব। তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে। এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দিবে। তবে সেটা সময় বলে দিবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্বার করেছি। কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না। বাংলাদেশে আন্দন ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো। শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দিবে। তবে আমি মনে করি এখনও সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও মানুষ ভোলেনি।