প্রকাশ :: ... | ... | ...

এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড


সংযুক্ত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি। আজ শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ অবস্থায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।