প্রকাশ :: ... | ... | ...

গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার


সংযুক্ত ছবি

শেখ মুজিবর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক তনিমা জামান প্রমাকে রংপুর নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি মিলন কুমার চ্যাটাজি। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় একটি বাসা থেকে ছাত্রলীগ নেত্রী প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ জানায়, ছাত্রলীগ নেত্রী প্রমা রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। তিনি বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে রংপুরে নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিলন কুমার কুমার চ্যাটার্জি জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পুরো বিষয় তদন্ত চলছে।