তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হোস্টেলে নারী শিক্ষার্থীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও ৫০০টি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেনের উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়। আয়োজন শেষে রিমু হোসেন বলেন, ছাত্রীদের প্রয়োজনের সময় স্যানিটারি ন্যাপকিন সংগ্রহের জন্য অনেক সময় রাতে বাইরে যেতে হয়। তাঁদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে অপরাজিতা ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং ৫০০টি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমি চাই, আমার বোনেরা সবসময় নিরাপদ থাকুক। একই সঙ্গে সরকারি তিতুমীর কলেজে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার যে অঙ্গীকার ছাত্রদলের রয়েছে, তা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। শু/আজা