প্রকাশ :: ... | ... | ...

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতার জন্য নাহিদ-আসিফদের দায়ী : সাদিক কায়েম


সংযুক্ত ছবি

বিএনপির সঙ্গে আপসের কারণে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের দাবি উঠেছিল বলে মন্তব্য ডাকসু ভিপির জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতার জন্য অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ব্যর্থতাকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর অভিযোগ, জুলাই-পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়া ছাত্র উপদেষ্টারা বিএনপির সঙ্গে আপস করেছিলেন। তাঁদের ব্যর্থতার কারণেই এখন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় সাদিক কায়েম বলেন, ‘জুলাই-পরবর্তী যারা এই ক্ষমতায় গিয়েছিল, যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম, ছাত্র উপদেষ্টা বানিয়েছিলাম, তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের গণভোটের গণরায়, জুলাই সনদ দিয়ে কথা বলতে হচ্ছে। সেই সময় তারা বিএনপির সঙ্গে আপস করেছিল।’ সাদিক কায়েম আরও বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির তখন গণভোট আগে আয়োজন, এরপর রাষ্ট্র সংস্কার এবং সবশেষে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু ওই সময় ছাত্র উপদেষ্টারা বিএনপিকে সহায়তা করতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের দাবি জানিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, গণভোট, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন আয়োজনের ক্রম নিয়ে তৎকালীন সিদ্ধান্তের কারণে এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য সাবেক ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডাকসু ভিপি।