প্রকাশ :: ... | ... | ...

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক


সংযুক্ত ছবি

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বেলা ১১টার পর থেকেই তারা একে একে বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন। বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিভিন্ন মতামত নিতে চান তারা। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী—সেটিও জানতে চাওয়া হবে। জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। শু/আজা