পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাস পোড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পার্শবর্তী দেশের টেলিফোন নাম্বার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে এসব নির্দেশনা দেয়া হচ্ছে। এ সময় বোমাবাজি ও আগুনসন্ত্রাস যারা করছে তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু বলে আখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত একটি প্রতিবাদ র্যালি করে ছাত্রদল।