বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিপ্লোমেটিক রিলেশান থাকবে, তবে অভিন্ন নদীর বিষয়ে আওয়াজ তুলতে হবে। পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত। রুহুল কবির রিজভী বলেন, যারা ২৪ এ ক্ষমতাচ্যুত হয়েছে, তারা ক্ষমতায় যখন থাকেন তখন তো এক বালতি পানিও ছাড় দেয় না ভারত। যারা ২৪ এ পরাজিত হয়েছে তারা অনেক কিছু দিয়েছে বলেছে, তারপরও ভারত পানির বিষয়ে একটুকুও ছাড় দেয়নি। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের স্বার্থে বরেন্য ব্যক্তিরা যে লড়াই করেছেন, তা এখনও থামেনি। পানিবণ্টন নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বললে ওরা মনে করতো তারা পিছিয়ে ওঠা মানুষ, একশ্রেনির বুদ্ধিজীবী এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর বিষয়ে ৫৫-৫৬ বছর আলোচনা হলো, টনক নড়ল না। প্রতিবাদ আরও তীব্র করতে হবে।