প্রকাশ :: ... | ... | ...

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি


সংযুক্ত ছবি

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির নেতারা বলছেন, তাঁরা ‘হাওয়ার ওপর’ ঐক্য চান না। ঐক্যের কিছু ভিত্তি ও ধারাবাহিকতা থাকবে, সেটিও চান তাঁরা। তবে এরই মধ্যে দলীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এসব কর্মসূচি হবে পাঁচ দাবিতে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।.অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কিছু দিন ধরে দেশে চলমান নাশকতার মধ্যে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এখন দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে।দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এর পরদিন দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। সেই বৈঠকে এনসিপির প্রতিনিধিও ছিলেন।বৈঠকের পর ব্রিফিংয়ে ঐক্যভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে ১১–দলীয় ঐক্য আশা করে।.জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন হামলার লক্ষ্যবস্তু.দেশে সহিংস পরিস্থিতির মধ্যে গত বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিন ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় জামায়াত। এরপর বিকেলেই এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভা বসে। সভার পর এনসিপির পক্ষ থেকেও ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।কর্মসূচি ঘোষণার সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছিলেন, তাঁরা ঐক্যের ব্যাপারে ইতিবাচক। তবে সেই ঐক্যের ভিত্তিটা পরিষ্কার হতে হবে। সম্ভাব্য ঐক্যের ভিত্তি হিসেবে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেন। এগুলো হলো জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমটা কত দূর পর্যন্ত যাবে, আওয়ামী লীগকে নানাভাবে নরমালাইজ (স্বাভাবিক) করা বা তাদের পুনর্মিলনের যে আলাপ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে সেই জায়গাগুলোতে সরকারের বক্তব্য কী হবে, সংস্কারের যে এজেন্ডাগুলো বাংলাদেশের মানুষ গণভোটের মধ্য দিয়ে দিয়েছিল, সেই জায়গাগুলো কোথায় পর্যবসিত হবে এবং সামগ্রিকভাবে এই ঐক্যের ধারাবাহিকতা থাকবে কি না। সরকারের পক্ষ থেকে এসব প্রশ্নের সুরাহা আগে করতে হবে বলে আখতার মন্তব্য করেন।.কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এবার ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে.এ বিষয়ে আজ শনিবার এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রশ্নে সরকারের শিথিলতা দেখা গেছে, যা জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে নরমালাইজ করতে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে সরকারের মধ্যে বিপরীতমুখী বক্তব্য ও অবস্থান দেখা গেছে। যেমন, তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বিভিন্ন সময়ে এ ধরনের কথা বলেছেন। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য ও অবস্থান যাতে বন্ধ হয়, সেই ধারাবাহিকতাও জরুরি।.এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ.এ ছাড়া জুলাই জাতীয় সনদ নিয়েও বিএনপি দ্বিচারিতা করেছে বলে এনসিপির মূল্যায়ন। দলটির একজন শীর্ষস্থানীয় নেতার ভাষ্য, এই সুযোগে বিএনপির ওপর চাপ তৈরি করে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি সাধন করা যায় কি না, সেই চিন্তাও এনসিপির মধ্যে রয়েছে। এ কারণে ঐক্যের আহ্বানকে ইতিবাচক বলার পাশাপাশি কিছু শর্তের কথা বলা হচ্ছে। এনসিপি ‘নিঃশর্ত ঐক্য’ চায় না।.হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু.জানতে চাইলে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের কিছু ভিত্তিমূলও থাকা জরুরি।’.চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা.কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন