প্রকাশ :: ... | ... | ...

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করব:


সংযুক্ত ছবি

আফজাল হোসেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, আমরা জনগণের সেবক হিসেবে আজ এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমাদের অনুপ্রেরণা শহিদ জিয়া। ফরিদপুর জেলা পরিষদকে আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করব। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক আফজাল হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফরিদপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা আগামীকাল থেকে কাজ শুরু করব। এদিন প্রশাসকের সঙ্গে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।