প্রকাশ :: ... | ... | ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন কারা


সংযুক্ত ছবি

তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও আলোচিত মুখ হিসেবে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা। চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম রয়েছে যাদের— ১. সেলিমা রহমান ২. শিরিন সুলতানা ৩. রাশেদা বেগম হিরা ৪. রেহানা আক্তার রানু ৫. নেওয়াজ হালিমা আর্লি ৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন ৭. বিলকিস ইসলাম ৮. শাকিলা ফারজানা ৯. হেলেন জেরিন খান ১০. নিলুফার চৌধুরী মনি ১১. নিপুণ রায় চৌধুরী ১২. জেবা আমিন খান ১৩. মাহমুদা হাবিবা ১৪. সাবিরা সুলতানা ১৫. সানসিলা জেবরিন ১৬. সানজিদা ইসলাম তুলি ১৭. সুলতানা আহমেদ ১৮. ফাহমিদা হক ১৯. আন্না মিঞ্জ ২০. সুবর্ণা শিকদার ২১. শামীম আরা বেগম স্বপ্না ২২. শাম্মী আক্তার ২৩. ফেরদৌসী আহমেদ ২৪. বিথীকা বিনতে হুসাইন ২৫. সুরাইয়া জেরিন ২৬. মানছুরা আক্তার ২৭. জহরত আদিব চৌধুরী ২৮. মমতাজ আলম ২৯. ফাহিমা নাসরিন ৩০. আরিফা সুলতানা ৩১. সানজিদা ইয়াসমিন ৩২. শওকত আর আক্তার ৩৩. মাধবী মারমা ৩৪. সেলিনা সুলতানা ৩৫. রেজেকা সুলতানা ৩৬. নাদিয়া পাঠান পাপন দলীয় সূত্র আরও জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড। গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।