প্রকাশ :: ... | ... | ...

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ


সংযুক্ত ছবি

দফায়-দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। ‎এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, দেশ পরিচালনায় পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের শর্ত পূরণ ছাড়াই সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সাধারণ কৃষক সার পাচ্ছে না। এছাড়া জ্বালানি সংকটের কারণে সেচ দিতে পারছে না। রান্নাসহ নিত্য কাজে কঠিন পরিস্থিতির মুখে গৃহিণীরা। প্রত্যেক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার মান কমাচ্ছে সাধারণ মানুষ। সরকারকে বারবার তাগাদা দিলেও তা কর্ণপাত করছে না সরকার। মতামত কলাম পড়ুন তিনি জানান, অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে জনগণকে। সরকারকে দাবি আদায়ে বাধ্য করার হুঁশিয়ারি দেন অন্যান্য বক্তারা। মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ও সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।