প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালিত


সংযুক্ত ছবি

​বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কক্সবাজারে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। ​"প্রাণের মানুষ আছে প্রাণে" শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক এবং ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোরশেদসহ অন্যান্যরা। ​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। রবীন্দ্রসংগীত ও নানা পরিবেশনার মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। ​অনুষ্ঠানের শেষ পর্বে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা'র বিজয়ী প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। শু/আজা