প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


সংযুক্ত ছবি

চাঞ্চল্যকর সন্ন্যাসী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ সারাবেলার স্টাফ রিপোর্টার ও স্থানীয় মাল্টিমিডিয়া সিজেএনের বার্তা সম্পাদক অন্তর দে বিশালকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কক্সবাজার পৌরসভা চত্বর থেকে সাংবাদিকদের একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি, হয়রানি কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের পরিচয় ব্যবহার করে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সাংবাদিক জয় বৈদ্যর সঞ্চালনায় এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার (ক্র্যাক) জেলার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার (ক্র্যাক) এর সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ, সাংবাদিক সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি আজিজ রাসেল, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি মোজাম্মেল হক, গ্রীন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ খান, নিউজ ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইরফান উদ্দিন, খেলাঘর কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম পলাশসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শংকর বড়ুয়া রুমি, মুহিব উল্লাহ মুহিব, সিরাজুল ইসলাম আজাদ, মিজানুর রহমান, জাহেদ হোসেন, তানভিরুল মিরাজ রিপন, আব্দু শুক্কুর, ওসমান গণী এলি, আরোজ ফারুক, মোহাম্মদ আরমান, ফয়সাল রিয়াদ, আশরাফ বিন ইউছুপ, জিয়াবুল ইসলাম কাজল, আব্দু রশিদ মানিক, রিয়াজ উদ্দিন রিয়াদ, এন. এ সাগর, সাজন বড়ুয়া সাজু, মোহাম্মদ ফরিদ, আজাদ, জহির আলম বাপ্পী, আরফাত সিকদার, নেজাম উদ্দিন, রাহুল মহাজন, শাহেদ হোসেন মুবিন, ইয়াছিন আরাফাত, রিকন বড়ুয়া, মোর্শেদুর রহমান, আরিফুল ইসলাম, মুক্তাদিল জয়, আব্দুল্লাহ আল ফরহাদ, সাঈদুর রহমান শিমুল, মামুন, সালাউদ্দিন, রাশেদুল ইসলাম, আরিয়ান বাপ্পী, এম. ফেরদৌস, শাহাবুদ্দিন, শফিকুর রহমান, নুরুন্নবী, স্বপন দে, মনসুর আলম মুন্না, মিশু দাশ গুপ্ত, মুরাদ, রহিম উদ্দিন, মনির, রাকিব আমির, সরওয়ার সাকিব, জালাল, শহিদুল ইমরান, ইরফান, রিয়াজ উদ্দিন, সোহেল সিকদার রানা, মুজিবুল ইসলাম নীরব, একরাম হোসাইন, হুজাইফ, আজমাইন হামিন, একরাম, কফিল উদ্দিন, শাহেদুল ইসলাম শহিদসহ আরও অনেকেই। উল্লেখ্য, প্রায় তিন মাস আগে কক্সবাজারের আলোচিত নয়ন সাধু হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক অন্তর দে বিশাল ও তার টিম। দীর্ঘদিন পর ওই হত্যা মামলার তদন্তে আব্দু রহিম ওরফে একপিচ্চা নামে এক আসামিকে আটক করে কক্সবাজার জেলা পুলিশ। ওই আটকের সংবাদও ফলোআপ করেন সাংবাদিক অন্তর দে বিশাল। এ ঘটনার সূত্র ধরে এক যুবক মুঠোফোনে সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের পরিচয়ে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ওই হুমকির কল রেকর্ড পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে সদর থানায় গেলে তা গ্রহণ না করে প্রত্যাহার করা হয় বলে অভিযোগ করেন সাংবাদিক অন্তর দে বিশাল। পরে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানকে অবহিত করেন তিনি। এ সময় পুলিশ সুপার তাকে জিডি করতে হবে না বলে মন্তব্য করেন বলে জানান সাংবাদিক অন্তর। একইসঙ্গে ‘আপনাকে সংবাদ কে প্রকাশ করতে বলেছে’ এমন মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ সুপারের সঙ্গে কথোপকথনের ওই কল রেকর্ডও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকরা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া কিংবা প্রশাসনের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিক অন্তর দে বিশালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৪টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত, সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা এবং হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান কক্সবাজারে কর্মরত সাংবাদিক সমাজ। শু/আজা