প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি-এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসীফ। তিনি তাঁর বক্তব্যে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সংবাদ পরিবেশনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার ও ভুয়া সংবাদ রোধে ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জনাব নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পিআইবি-এর প্রশিক্ষক জনাব জিলহাজ উদ্দিন নিপুণ। সমাপনী ও সনদ বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি জনাব মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক জনাব মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক জনাব এস.এম. জাফর। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম। তিন দিনব্যাপী এই কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ তৈরি ও সম্পাদনার আধুনিক কৌশল এবং যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের নানা দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। শেষ পর্বে অতিথিরা অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ শেষের সনদপত্র তুলে দেন। শু/আজা