প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়িতে শিক্ষা, একতা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা


সংযুক্ত ছবি

খাগড়াছড়িতে শিক্ষা, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ ও শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় খাগড়াছড়ি জেলা সদরের মারমা উন্নয়ন সংসদ সদর শাখা হলরুমে পানখাইয়া পাড়ার এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ঊ: ম্রাসা থোয়াই মারমা। অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার সাবেক কমিশনার আবুশি মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ, সাবেক জেলা পরিষদ সদস্য বাবুশি মারমা, ডাক্তার ক্যথৈই মারমা, উচিংমং মারমা, রেডামা মারমা প্রমুখ। সভায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সহ সভাপতি সুধাঅং মারমা, ক্যজরী মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার, সামাজিক ঐক্য ও পারস্পরিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধ প্রয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়লে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সামাজিক বন্ধন দৃঢ় করা, শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।