"শিক্ষা শেষে কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চতুর্থ উপজেলা যুব ইউনিনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খাঁন আসাদুজ্জামান মাসুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব ইউনিয়ন সবসময় বলে আসছে শিক্ষা শেষে যুবকদের হাতে কাজ দিতে হবে। আজকে কিশোর গ্যাং কেন তৈরি হয়, কারণ এখনো আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন হয় নাই। শিক্ষা শেষে যুবকদের হাতে কাজ নাই। গত আওয়ামী সরকারও যুবকদের সাথে প্রতারণা করেছে। আর গত ৫ আগস্টের পর ইউনুস সরকার দেশটাই ধ্বংশ করে গেছে। বর্তমান সরকারও বলেছে যুবকদের চাকরী দিবে। কিন্তু কিভাবে দিবে এর কোন পরিকল্পনা কি আছে সরকারের। আজকে একটি দল লংমার্চ করে কিন্তু তারা তেলের দাম বৃদ্ধি, ধর্ষণ, বলাৎকার, দ্রব্যমূল্যের উর্ধগতি এগুলি নিয়ে কথা বলে না। তারা লংমার্চ করে জুলাই সনদের দাবিতে। যখন আমার পেটে ভাত আসবে, হাতে হাতে কাজ থাকবে তখনই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে। মানুষ কি জুলাই সনদ বোঝে? মানুষের প্রয়োজন কাজ, ভাতের নিশ্চয়তা। অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা কমিটির সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল। যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোয়াইব সোহাগের সঞ্চালনায় সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিপিবি নেতা খলিলুর রহমান, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি শিপন হৃদয়, জামালপুর জেলার আহ্বায়ক ফরিদ মিয়া, সরিষাবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক সোহাগ মিয়া, ক্ষেতমজুর সমিতি জেলার সভাপতি আব্দুল করিম প্রমূখ। এসময় বক্তারা বলেন, একটি সুন্দর সমাজ নির্মানের প্রত্যায় নিয়ে আমারা আজ উপজেলা সম্মেলন করছি। আমরা প্রতিটি হাতে কাজে চাই এই আকাঙ্খা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের সম্মেলন, আমাদের একটি শ্লোগান আছে, 'শিক্ষা শেষে কাজ চাই' শ্লোগানটি খুবই জনপ্রিয়। প্রতিটি সরকার আসে আর যুবকদের আশ্বাস দেয়। কিন্তু আশ্বাস আশ্বাসই থেকে যায়। কাজ চায় যুবকরা কিন্তু কাজ পায় না, চাকরী পায় না অতএব, আন্দোলন ছাড়া কোন উপায় নাই। অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরিষাবাড়ী উপজেলার সাবেক সভাপতি মো. আলতাফ হোসেনকে দক্ষ সংগঠক হিসেবে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। কাউন্সিল অধিবেশনে, রানা আহমেদ সোহেলকে সভাপতি, এনায়েত কবিরকে সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও মো.আল-আমিনকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যের সরিষাবাড়ী উপজেলা কমিটি ঘোষনা করা হয়। জানা যায়, আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শু