প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ আগস্ট সাংবাদিকদের হাতে আসে এই চিঠিটি। ৩০ জুলাই তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো এই চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, "উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সংসদীয় আসন ৩১৫, সংরক্ষিত মহিলা আসন, ১৫-এর শেরপুর সড়ক বিভাগের আওতাধীন জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ২য় কি.মি. ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন।" "এমতাবস্থায়, শেরপুর সড়ক বিভাগের আওতাধীন জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ২য় কিমিঃ ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিল করার ডিও পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।" চিঠিতে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। উল্লেখ, ১৫ জুলাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এই সেতুর টোল বাতিলের জন্য আবেদন করেন। শু/আজা