প্রকাশ :: ... | ... | ...

নগ্ন ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার


সংযুক্ত ছবি

রংপুরে এক নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রোববার (২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর হারাগাছ থানার চাঁদকুঠি এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গত ১২ জুলাই ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন কৌশলে অভিযুক্ত আরিফুল প্রতিবেশী এক নারীর নগ্ন ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষার কথা বিবেচনা করে ওই নারী টাকা দিতে রাজি হন। তবে গত ২৪ জুলাই আরিফুল ইসলাম ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনা জানাজানি হলে শনিবার ভুক্তভোগী নারী হারাগাছ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এসআই রুহুল আমিন বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শু/আজা