প্রকাশ :: ... | ... | ...

নিষিদ্ধ কারেন্ট জালে আটকা ৯ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার, নিরাপদ স্থানে অবমুক্ত


সংযুক্ত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকায় নিষিদ্ধ কারেন্ট জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্য সংগঠন সবুজ বাংলা-র পরিবেশকর্মীরা সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে নিরাপদ একটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী বলেন, দেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের সংগঠনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বিপদে পড়া প্রাণী উদ্ধার কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, দাঁড়াশ সাপ মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অকারণে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এ সময় উদ্ধার অভিযানে পরিবেশকর্মী বাঁধন, মনির, সুব্রত, শাকিব, আলিফ, সাহেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শু/আজা