নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে একশ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারী পুলিশ সদস্যদের সহযোগিতায় আটক করা হয় মোসাঃ মহাসিনা বেগম (৩৫) কে। তার বাবার নাম মৃত শামসুল হক এবং মায়ের নাম মোসাঃ মনোয়ারা। তিনি পত্নীতলা থানার উত্তর যদুবাটি এলাকার বাসিন্দা। নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ জানান, তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।