বালিশ নিয়ে বিএনপি কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জাহিদুল ইসলাম অমি। আজাদ
নাটোরের নলডাঙ্গায় কাঁথা,বালিশ নিয়ে বিএনপি কার্যালয়ে আশ্রয় নিলেন এক স্বেচ্ছাসেবকদল নেতা। বিএনপি কার্যালয়ে আশ্রয় নেওয়া মোঃ জাহিদুল ইসলাম অমি উপজেলার বাঁশিলা গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে। তিনি উপজেলার ২ নং মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক। বিএনপি করে দীর্ঘ ১৭ বছরে নির্যাতনের শিকার, দল করে সংসার হারানো, হতদরিদ্র, নির্যাতিত এক নেতা তিনি। সরোজমিনে দেখা যায়, উপজেলার মাধনগর ৮নং ওর্য়াড বিনপির কার্যালয়ে কাঁথা, বালিশ, তোষকসহ বিভিন্ন আসবারপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন। দিনমুজুরি দিয়ে সেখানেই এসে খায়, সেখানেই ঘুমায়। যেন দেখার কেউ নাই। বছরের পর বছর অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। রাজনৈতিক কারণে হারিয়েছেন পরিবার, ছেড়ে চলে গেছে, স্ত্রী, সন্তান, পিতা মাতা। তবুও কোন রাজনৈতিক অবিভাবক খোঁজ নেননি, কেউ কথা দিয়েও কথা রাখেননি। ৫ আগষ্টের পরও তিনি কোন সুযোগ-সুবিধা পাননি। নেই ঘর-বাড়ি। বাধ্য হয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগী নেতা ও স্থানীয় কন্ঠশিল্পী জাহিদুল ইসলাম অমি বলেন, বছরের পর বছর আমি অন্যের বাড়িতে আশ্রয় থেকেছি। আর কতদিন,আর কত বছর থাকা যায়। বিএনপির রাজনীতি করার কারণে হারিয়েছি পরিবার। ছেড়ে চলে গেছে, স্ত্রী, সন্তান, পিতা। তবুও রাজনৈতিক কোন অবিভাবক খোঁজ নেননি, কেউ কথা দিয়েও কথা রাখেননি। রাজনৈতিক নেতা, সরকার প্রধানের কাছে আমার দাবি জীবন চলার মত তারা যেন আমার একটা ব্যবস্থা করে দেন। উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান মিনা এবং বাঁশিলা ৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমাদের জাহিদুল ইসলাম ভাই খুবই অসহায় এবং দল প্রেমী একজন মানুষ। তিনি বাধ্য হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। আমরা চাই রাজনৈতিক ব্যক্তিবর্গ যেন, তার একটি স্থায়ী ব্যবস্থা করে দেয়। এটাই আমাদের প্রত্যাশা। শু/আজা